MH Press 24
Logo
পুটিজানা

ফুলবাড়ীয়ার পুটিজানা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ডাঃ আব্দুর রাজ্জাকের প্রতি নেতাকর্মীদের সমর্থন 

এমএইচ ডেস্ক
প্রকাশ: ১৬ May ২০২৬, ১০:১১ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা জামায়াতের সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাকের বাড়িতে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা উপস্থিত হয়ে তাকে সমর্থন জানিয়েছেন।

শুক্রবার (১৫ মে) দুপুরে এ উপলক্ষে কমলাপুর এলাকায় আব্দুর রাজ্জাকের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ গ্রহণ করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

নেতাকর্মীরা বলেন, ডাঃ আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তারা বলেন, আব্দুর রাজ্জাক সৎ ও আদর্শবান ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত। তিনি যদি চেয়ারম্যান পদে নির্বাচিত হন তাহলে পুটিজানার মানুষ তাদের সঠিক অধিকার প্রাপ্ত হবে।

MH Press Advertisement

এতে অংশ নিয়ে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর গোলাম মোস্তফা নিশ্চিত করেন জামায়াতের পক্ষ থেকে আগামী নির্বাচনে পুটিজানার চেয়ারম্যান পদে আব্দুর রাজ্জাক দলের সমর্থিত প্রার্থী।

এসময় সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ডাঃ আব্দুর রাজ্জাক বলেন, পুটিজানায় নানাবিধ নাগরিক সমস্যা বিদ্যমান। সুযোগ পেলে ইউনিয়নবাসীর সঠিক অধিকার বুঝিয়ে দেওয়া হবে। ইউনিয়নের প্রতিটি অঞ্চলে সমান উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা হবে। মানুষ তাদের নাগরিক অধিকার পেতে কোন ভোগান্তিতে পড়বে না ইনশাআল্লাহ।

Fulbaria ITI Advertisement