MH Press 24
Logo
আমাদের ফুলবাড়ীয়া

আল আমিন উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে প্রীতি ফুটবল খেলা এবং উন্মুক্ত রেফেল ড্র

মুরাদ হাসান
প্রকাশ: ৫ June ২০২৬, ১১:১৫ এএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আল আমিন উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে প্রীতি ফুটবল খেলা এবং উন্মুক্ত রেফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে শিবগঞ্জ হাট কালির বাজার কর্তৃপক্ষের আয়োজনে এ খেলায় অংশ গ্রহণ করে কেএনবিএস যুব স্পোর্টিং একাডেমি এবং পুটিজানা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব।

এর আগে দুদলের খেলোয়াড় ও শুভানুধ্যায়ীদের অংশ গ্রহণে প্রধান অতিথি হিসেবে আয়োজনের উদ্বোধন করেন এফ এন্ড আর ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান, উদ্যোক্তা ও সমাজসেবক রাজিব হোসাইন সাদ্দাম খান। এসময় তিনি বলেন, সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই। প্রতিশ্রুতি দেন, পুটিজানাকে উন্নত এবং সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলার লক্ষ্যে ভবিষ্যতে কাজ করা হবে।

MH Press Advertisement

নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য অমীমাংসা হলে খেলা গড়ায় পেনাল্টিতে। এতে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে পুটিজানা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব। আয়োজনের সার্বিক তত্বাবধানে ছিলেন হাট কালির বাজারের ইজারাদার মোহাম্মদ রবিউল আউয়াল। এতে বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে রাজিব হোসাইন সাদ্দাম খানের পক্ষ থেকে উন্মুক্ত লটারি দেওয়া হয়। এতে বিজয়ী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে ৫ হাজার, ৩ হাজার এবং ২ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও খেলায় বিজয়ী দল পুটিজানা ইউনিয়ন স্পোর্টিং ক্লাবকে একটি খাসি প্রদান করে আয়োজক কর্তৃপক্ষ।

Fulbaria ITI Advertisement