MH Press 24
Logo
আমাদের ফুলবাড়ীয়া

ফুলবাড়ীয়ার পুটিজানায় মাদক বিরোধী যুব সমাবেশ

মুরাদ হাসান
প্রকাশ: ২ June ২০২৬, ০৮:২১ পিএম
কপি হয়েছে!

মাদক থেকে তরুণ ও যুবসমাজকে সচেতনতার লক্ষ্যে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মাদক বিরোধী যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার পুটিজানা ইউনিয়নের শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করে পুটিজানা ইউনিয়ন উন্নয়ন ফোরাম।

ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও তরুণ উদ্যোক্তা রাজিব হোসাইন সাদ্দাম খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন।

MH Press Advertisement

সভাপতির বক্তব্যে রাজিব হোসাইন সাদ্দাম বলেন, বর্তমানে মাদক ও জুয়ার পরিধি এ অঞ্চলে বৃদ্ধি পেয়েছে। এসকল কর্মকাণ্ড নির্মুলে ভূমিকা রাখা হবে। এসময় তিনি অত্র ইউনিয়নের সার্বিক উন্নয়নে সমাজসেবা মূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সাথে নিয়ে মাদক মোকাবিলা করতে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। তাহলেই মাদক নির্মুল করা সম্ভব হবে।

এসময় তিনি মাদক বন্ধে মাদকের উৎসমুখ প্রতিহতের পরামর্শ প্রদান করেন। বলেন, ফুলবাড়ীয়াকে সার্বিকভাবে উন্নয়ন করতে হলে যে কোন মূল্যে তরুণ ও যুবসমাজকে মাদক থেকে বিরত রাখতেই হবে।

সমাবেশে এছাড়াও বক্তব্য রাখেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজী, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক, ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি সাব ইনস্পেকটর শামীম কবির, সিবিএসটির অধ্যাপক মোবারক হোসাইন মল্লিক, শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আমিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি আলামিন সাদাত ও শিবিরের সেক্রেটারি মোহাম্মদ আলী হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পুটিজানা ইউনিয়ন উন্নয়ন ফোরামের সদস্য মোহাম্মদ ইমরান হাসান।

Fulbaria ITI Advertisement