MH Press 24
Logo
আমাদের ফুলবাড়ীয়া

ফুলবাড়ীয়ার অবহেলিত কালারচর গ্রামবাসীর মুখে হাসি ফুটিয়েছেন সাদ্দাম খান

মুরাদ হাসান
প্রকাশ: ৮ June ২০২৬, ০৭:৫৪ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের সর্বদক্ষিণে অবস্থিত কালারচর গ্রাম। নদীর ধারে কৃষিনির্ভর এ অঞ্চলের কয়েক হাজার মানুষের যোগাযোগের প্রধান ভরসা শিবগঞ্জ থেকে গ্রামটির মধ্য দিয়ে বয়ে যাওয়া বরখিলা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার কাঁচা রাস্তা।

এছাড়াও বৈলাজান মধ্যপাড়া থেকে বাদশা মার্কেট পর্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রবেশ করেছে অঞ্চলটিতে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কগুলো বেহাল অবস্থায় থাকায় কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিলো।

এমতাবস্থায় গ্রামবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে এগিয়ে এসেছেন এফ এন্ড আর ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের ম্যানেজার, পুটিজানা ইউনিয়ন উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, উদ্যোক্তা ও সমাজসেবক রাজিব হোসাইন সাদ্দাম খান।

MH Press Advertisement

জানা গেছে, মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে সাদ্দাম খান নিজ নিজস্ব অর্থায়নে সড়ক দুটিতে ইটের সুরকি ও বালু ফেলে সংস্কার কাজ অব্যাহত রেখেছেন। ফলে বর্ষা মৌসুমের আগে সড়কগুলোতে যানবাহন ও পথচারীদের চলাচল অনেকটাই সহজ হবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট রাস্তাগুলো সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। এমন পরিস্থিতিতে সাদ্দাম খানের এই মানবিক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

রাজিব হোসাইন সাদ্দাম খান বলেন, ইতিমধ্যে কালারচরে ১৫ গাড়ি ইট এবং ৬ গাড়ি বালু পাঠানো হয়েছে। বাকি রাস্তাগুলোও পর্যায়ক্রমে মেরামত করা হবে। তিনি বলেন, পুটিজানাকে উপজেলার মধ্যে সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলার লক্ষ্যে কাজ করা হবে।

Fulbaria ITI Advertisement