MH Press 24
Logo
আছিম পাটুলী

ফুলবাড়ীয়ায় বড় ভাইকে মারধর করার অভিযোগ আপন ছোট ভাইদের বিরুদ্ধে

এমএইচ ডেস্ক
প্রকাশ: ৬ June ২০২৬, ১২:৩৭ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বড় ভাইকে মারধর করার অভিযোগ উঠেছে আপন ছোট ভাইদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের চক পাটুলী এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত বড় ভাই জালাল উদ্দীনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হয়। পরে সেখানকার চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ করে।

স্থানীয়রা জানান, তাদের অভ্যন্তরীণ ফ্যামিলিগত বিষয়ে ঝগড়া হয়েছে এবং জালাল উদ্দীন আহত হয়েছে বলে জানা গেছে।

MH Press Advertisement

ভুক্তভোগীরা জানান, জালাল উদ্দীনের নামে বৈদ্যুতিক মিটার থেকে বিদ্যুৎ ব্যবহার করতো তার ভাই আব্দুর রাজ্জাক। ব্যবহৃত বিদ্যুতের বিল চাইতে গেলে বাকবিতন্ডার সৃষ্টি হয়। পরে আব্দুর রাজ্জাক আরেক ছোট ভাই ইসমাইলের সহযোগিতায় তাদের বৃদ্ধা মা রমিছা খাতুনের হাতের লাঠি নিয়ে জালাল উদ্দীনকে মারধর করে আহত করে।

তাদের মধ্যে বাকবিতন্ডায় কথা স্বীকার করলেও মারধরের কথা অস্বীকার করেন অভিযুক্ত ভাই ইসমাইল হোসেন। তিনি বলেন, সে নিজের মাথা পাকা দেওয়ালের সাথে নিজেই আঘাত করে আহত হয়ে হাসপাতালে গেছে।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান জানান, এ বিষয়ে এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Fulbaria ITI Advertisement