MH Press 24
Logo
শিল্প ও সাহিত্য

তোমার জন্য একটি বিকেল

প্রকাশ: ১৭ April ২০২৬, ১২:৪২ এএম
কপি হয়েছে!

তোমার জন্য একটি বিকেল

তানজিদ শুভ্র

 

MH Press Advertisement

একটি বিকাল ছিল
তুমি বিহীন শুকনো পাতার মড়মড়ে শব্দের।
যে বিকালটি ছিল
রোদেলা, তোমার পূর্ণ অভিমানের।

একটি বিকাল ছিল
তোমাকে দেখার আকুল আগ্রহের;
তোমার সাথে আড্ডা দেওয়ার অভিলাষের
সেই বিকাল ছিল
নদীর পাড়ে তোমার শূন্যতার
যা তোমায় জানানো হয় নি কখনো মুঠোফোনে!

একটি বিকাল হোক
তোমার আর আমার গল্প করার
সেই বিকাল আসুক-
সাফল্য আর সম্ভাবনা নিয়ে ফের।

Fulbaria ITI Advertisement