MH Press 24
Logo
শিল্প ও সাহিত্য

শেষ আহ্বান

এমএইচ ডেস্ক
প্রকাশ: ২৩ July ২০২৬, ১০:০৭ এএম
কপি হয়েছে!

শেষ আহ্বান
ইকরাম আকাশ

তোমার সুদূর চলে যাওয়াতে
এই মনের নিভৃত কোণে,
যে তীব্র রিক্ততা জেগেছে
তা পূরণ করি কোন ছলে?
একবার বলে দাও মোরে!

খুঁজে নেওয়ার আকুল সাধনায়
ছুটেছি অন্তহীন আকাশ সীমানায়,
আমি কি ব্যর্থ হবো তবে?
হারিয়ে হৃদয়ের অতলান্তে
তোমাকে অতি ভালোবেসে।

MH Press Advertisement

আমার সমস্ত উদ্দীপনা তুমিই ছিলে
বেঁচে থাকার পরম অনুষঙ্গে,
কী হবে বলো এই বিরহী লগ্নে
পাই না তোমায় আজ সুরে ও সংগীতে!

দীর্ঘশ্বাস ফেলে এই জড়দেহে
বেঁচে থাকার নেই কোনো মানে,
ইহকাল যদি ছেড়েই যাই
তবু একবার এসো আমায় দেখতে!

আমি বুঝে নেবো তবে শেষবারে
তুমি আমায় স্মরণে রেখেছিলে,
হয়তো কোনো অলক্ষ্য কারণে
ফেলে গেছো অনুরাগের চেনা কানন,
আমায় চিরতরে একাকী করে।

Fulbaria ITI Advertisement