MH Press 24
Logo
খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে শান মাসুদের ওপরই আস্থা রাখছে পিসিবি

এমএইচ ডেস্ক
প্রকাশ: ১৫ April ২০২৬, ০৯:১৯ পিএম
কপি হয়েছে!

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে উদ্বোধনী ব্যাটার শান মাসুদের ওপরই আস্থা রাখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এদিকে দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক অধিনায়ক শরফরাজ আহমেদ।

আসন্ন এই টেস্ট সিরিজের সূচী চূড়ান্ত হবার পরই অধিনায়ক ও কোচের বিষয়ে ঘোষনা আসতে পারে বলে পিসিবির একটি ঘনিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

সূত্রমতে আগামী ৮ ও ১৬ মে থেকে শুরু হওয়া দুই টেস্টে পাকিস্তানকে আতিথ্য দিবে বাংলাদেশ। যদিও টেস্টের ভেন্যু এখনও নিশ্চিত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

MH Press Advertisement

এই প্রথম টেস্ট দলের কোচের দায়িত্ব পালন করতে যাচ্ছেন শরফরাজ। তিনি আজহার মাহমুদের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। একইসাথে জাতীয় দলের নির্বাচকের দায়িত্বও পালন করবেন।

টেস্ট দলের অধিনায়ক হিসেবে বর্তমানে দায়িত্বরত আছেন মাসুদ। বোর্ডের টেস্ট কাঠামোয় স্থিতিশীলতা বজায় রাখার নীতির অংশ হিসেবে তিনি এই ভূমিকায় দায়িত্ব পালন অব্যাহত রাখবেন বলে আশা করা হচ্ছে।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ২০২৫-২৭ মৌসুমের চলমান চক্রে পাকিস্তান তিনটি টেস্ট সিরিজে অংশ নিবে, যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-১’এ ড্র হয়েছিল। ঐ সিরিজ ছাড়া আর কোন টেস্ট সিরিজে অংশ নেয়নি পাকিস্তান।

বর্তমান কোচিং কাঠামোতে মাইক হেসন সাদা বলের হেড কোচের দায়িত্বে আছেন। ওয়ানডে দলের নেতৃত্বে শাহীন শাহ আফ্রিদী ও টি২০ দলের নেতৃত্বে আছেন সালমান আলি আগা।

Fulbaria ITI Advertisement