MH Press 24
Logo
দেওখোলা

বিদ্যুতায়িত হয়ে লাইন মিস্ত্রির মৃত্যু

এমএইচ ডেস্ক
প্রকাশ: ১১ April ২০২৬, ০৭:০৯ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার লক্ষিপুর বাজারে বিদ্যুৎ খুঁটির ট্রান্সফরমারে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইন মিস্ত্রি হেলাল উদ্দিন (৪৭) মা’রা গেছেন। শনিবার (১১ এপ্রিল) দুপুরের পরে ট্রান্সফরমারের ফিউজ লাগাতে গেলে বিদ্যুতায়িত হন মিস্ত্রি হেলাল উদ্দিন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে নেওয়া হয়। জানা গেছে, হেলাল উদ্দিন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ফুলবাড়ীয়া অফিসের লাইন মিস্ত্রি হিসেবে কাজ করতেন। তিনি উপজেলার চৌদার এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

Fulbaria ITI Advertisement