ফুলবাড়ীয়ায় শহীদ শরীফুজ্জামান নোমানীর কবর জিয়ারত

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি ও ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আন্ধারিয়াপাড়া এলাকার বাসিন্দা শহীদ শরীফুজ্জামান নোমানীর কবর জিয়ারত করেছেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজী ও উপজেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
সোমবার (২৭ জুলাই) দুপুরে উত্তর আন্ধারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কবরস্থানে উপস্থিত হয়ে নেতাকর্মীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় তারা বিগত আওয়ামী সরকারের রোষানলের স্বীকার শহীদ শরীফুজ্জামান নোমানীর আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাঁর আদর্শ অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেন।
কবর জিয়ারত শেষে মাহবুবুর রশীদ ফরাজী বলেন, শুধু শরিফুজ্জামান নোমানী নয়, বিগত ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে অনেক মায়ের সন্তান শহীদ হয়েছে। শহীদদের আত্মত্যাগ জাতির জন্য প্রেরণার উৎস। তাদের আদর্শ ও ত্যাগের চেতনা ধারণ করে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক নেতা তাহসিনুল আবরার লিছান, উপজেলা শিবিরের সভাপতি নাজমুল হাসান, সেক্রেটারি মোহাম্মদ আলী হোসাইন, এইচআরডি সম্পাদক মোহাম্মদ আরিফুল্লাহ, পৌর সভাপতি সাখাওয়াত হোসেন সজিব, ইউনিয়ন উপশাখার সভাপতি মুশফিক আল আহসান সাজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।