Logo
সোমবার, ৬ জুলাই ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬
mhpress24.com
QR Code
খবরটি পড়তে স্ক্যান করুন

ফুলবাড়ীয়ায় ছাত্রশিবিরের আয়োজনে মহররমের গুরুত্ব, শিক্ষা ও করণীয় শীর্ষক আলোচনা

এমএইচ ডেস্ক

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পবিত্র মহররমের গুরুত্ব, শিক্ষা ও করণীয় বিষয়ে আলোচনা সভা করেছে ইসলামী ছাত্রশিবির।

সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হক শামীম।

বক্তারা বলেন, ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে মহররমের শিক্ষা ধারণ করতে হবে। বর্তমান প্রজন্মের মধ্যে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও মানবিক গুণাবলি বিকাশে মহররমের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই তরুণ সমাজকে কুরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা এবং সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা শিবিরের সভাপতি নাজমুল হাসান। সভা পরিচালনা করেন সেক্রেটারি মোহাম্মদ আলী হোসাইন। এসময় উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।