ফুলবাড়ীয়ায় শহীদ শরীফুজ্জামান নোমানীর কবর জিয়ারতে উপজেলা ছাত্রশিবিরের নেতারা

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি ও ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আন্ধারিয়াপাড়া এলাকার বাসিন্দা শহীদ শরীফুজ্জামান নোমানীর কবর জিয়ারত করেছেন উপজেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে উত্তর আন্ধারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কবরস্থানে উপস্থিত হয়ে নেতাকর্মীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় তারা বিগত আওয়ামী সরকারের রোষানলের স্বীকার শহীদ শরীফুজ্জামান নোমানীর আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাঁর আদর্শ অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেন।
কবর জিয়ারত শেষে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হাসান ও সেক্রেটারি মোহাম্মদ আলী হোসাইন বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির জন্য প্রেরণার উৎস। তাদের আদর্শ ও ত্যাগের চেতনা ধারণ করে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
এ সময় ফুলবাড়ীয়া পৌর ছাত্রশিবিরের সভাপতি সাখাওয়াত হোসেন সজিব, শিবির কর্মী মাহমুদুল হাসান, আবিদ হাসান ও মুশফিক সাজিদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তারা শহীদ শরীফুজ্জামান নোমানীর স্মৃতি স্বরণে গোরস্থান প্রাঙ্গণে গাছ রোপণ করেন।