MH Press 24
Logo
আমাদের ফুলবাড়ীয়া

ফুলবাড়ীয়ার জোরবাড়ীয়া যুবসমাজের উদ্যোগে প্রাণবন্ত হাডুডু খেলা

এমএইচ ডেস্ক
প্রকাশ: ৬ June ২০২৬, ১২:৪৩ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌর এলাকার জোরবাড়ীয়া খামার পাড়া যুবসমাজের উদ্যোগে ঐতিহ্যবাহী গ্রামীণ হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে কোদালিয়াপাড়া সড়ক সংলগ্ন মাঠে খেলাকে কেন্দ্র দর্শনার্থীদের উপস্থিতিতে মাঠে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

এতে অংশগ্রহণ করে বিবাহিত দল এবং অবিবাহিত দল। দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য, কৌশল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। আয়োজনের প্রতিটি মুহূর্তে দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মাঠ মুখরিত হয়ে ওঠে।

MH Press Advertisement

এলাকাবাসী এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও গ্রামীণ খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

আয়োজকরা জানান, গ্রামীণ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং তরুণদের সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ আয়োজন করা হয়েছে।

খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সমাজসেবক ও ৯ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মঞ্জুরুল হক মঞ্জু। আয়োজনের সার্বিক সহযোগিতা করেন আবু সাঈদ, নাসির উদ্দীন ও খলিল মিয়া সহ অন্যান্যরা।

Fulbaria ITI Advertisement