Logo
শনিবার, ৬ জুন ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬
mhpress24.com
QR Code
খবরটি পড়তে স্ক্যান করুন

ফুলবাড়ীয়ায় কারিগরি স্কুল অ্যান্ড কলেজ নির্মাণের স্থান পরিদর্শনে সরকারি কর্মকর্তারা

এমএইচ ডেস্ক

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় প্রস্তাবিত কারিগরি স্কুল অ্যান্ড কলেজ নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন সরকারি কর্মকর্তারা।

বৃহস্পতিবার সকালে উপজেলার চকরাধাকানাই এগারো মাইল এলাকায় ফুলবাড়ীয়া ময়মনসিংহ সড়কের পাশে সম্ভাব্য নির্মাণস্থল পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় তারা স্থানটির ভৌগোলিক অবস্থা, যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামো নির্মাণের সম্ভাব্যতা যাচাই করেন।

স্থানীয় নেতৃবৃন্দ জানান, ফুলবাড়ীয়ার সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলনের প্রস্তাবের ভিত্তিতে উপজেলায় একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হতে যাচ্ছে। এটি বাস্তবায়ন হলে ফুলবাড়ীয়ার শিক্ষার্থীরা আধুনিক ও কর্মমুখী শিক্ষার সুযোগ পাবে। পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে সম্ভাব্য প্রতিষ্ঠানটি এলাকার আর্থ সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আজিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ ও সহকারী কমিশনার ভূমি শেখ তাকী তাজওয়ার সহ অন্যান্যরা। তারা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী এখানে একটি কারিগরি স্কুল এন্ড কলেজ নির্মাণের ব্যাপারে প্রাথমিক স্থান পরিদর্শন করা হলো। পরবর্তীতে এ বিষয়ে সার্বিক কর্মকাণ্ড বাস্তবায়ন হবে বলে আশা করা হচ্ছে।