Logo
শনিবার, ৬ জুন ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬
mhpress24.com
QR Code
খবরটি পড়তে স্ক্যান করুন

এ টু জেট বেস্ট ইলেকট্রনিক্সে মোটরসাইকেল পুরস্কার প্রদান

মুবারক হোসাইন

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা শহরের এ টু জেট বেস্ট ইলেকট্রনিক্সে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টিভি বা ফ্রিজ কিনলেই মোটরসাইকেল পুরস্কারের রেফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় পরে ডাকবাংলোর বিপরীতে শোরুমটির কার্যালয়ে বিপুলসংখ্যক ক্রেতাদের উপস্থিততে এ ড্র পরিচালনা করেন প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুর রউফ মন্ডল।

এতে কয়েক শতাধিক টিভি এবং ফ্রিজ ক্রেতাদের কুপন নির্দিষ্ট বাক্স থেকে উত্তোলন করা হয়। এ পর্বে কাঙ্ক্ষিত মোটরসাইকেল বিজয়ী হন শেরপুরের নকলা উপজেলার বাসিন্দা এবং ফুলবাড়ীয়া উপজেলার জোরবাড়ীয়া এলাকার নাতনি জামাই শফিকুল ইসলাম।

পরে বিজয়ীর প্রতিনিধি তার নানা শশুর জামাল উদ্দিন খানের কাছে আনুষ্ঠানিক মোটরসাইকেল হস্তান্তর করেন আব্দুর রউফ মন্ডল।

এসময় জামাল উদ্দিন খান অত্র প্রতিষ্ঠানের পরিচালনা নীতির প্রসংশা করে এ টু জেট বেস্ট ইলেকট্রনিক্সের সাফল্য কামনা করেন।

প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুর রউফ মন্ডল বলেন, পূর্বের প্রতিজ্ঞা অনুযায়ী সঠিকভাবে পুরস্কার হস্তান্তর করা হলো। তিনি জানান, আগামী ফুটবল বিশ্বকাপ উপলক্ষে যে কোন এলইডি টিভি কিনলেই একটি করে ফুটবল উপহার দেওয়া হবে।

এছাড়াও রেফেল ড্র এর আরো ৫০ জন বিজয়ীদের পুরস্কার প্রদান করে এ টু জেট বেস্ট ইলেকট্রনিক্স।