Logo
রবিবার, ৩১ মে ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬
mhpress24.com
QR Code
খবরটি পড়তে স্ক্যান করুন

পূর্ণিমার চাঁদের আলোয় মোহময় ফুলবাড়ীয়ার বড়বিলা পাড়

এমএইচ ডেস্ক

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের বড়বিলা বিল পাড়ে আজকের পূর্ণিমার চাঁদের অপরূপ দৃশ্য মুগ্ধ করেছে স্থানীয় বাসিন্দা ও প্রকৃতিপ্রেমীদের। রবিবার (৩১ মে) রাতের নীলাভ আকাশে উজ্জ্বল চাঁদ এবং শান্ত জলের বুকে তার নিখুঁত প্রতিবিম্ব সৃষ্টি করেছে এক মনোমুগ্ধকর পরিবেশ।

পূর্ণিমার স্নিগ্ধ আলোয় বিলের পশ্চিমপাশ যেন নতুন রূপে সেজে ওঠে। অনেকেই এ দৃশ্য উপভোগ করতে বিলপাড়ে ভিড় করেন এবং স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন। বিল পাড়ে বেড়াতে আসা কেশরগঞ্জ বাজারের মীম প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আশিকুর রহমান বলেন, প্রকৃতির এমন নৈসর্গিক সৌন্দর্য বড়বিলা বিলকে আবারও এক আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত করেছে।