MH Press 24
Logo
আমাদের ফুলবাড়ীয়া

ফুলবাড়ীয়ায় নবধারা পাঠাগারের বইমেলায় শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা

এমএইচ ডেস্ক
প্রকাশ: ২১ May ২০২৬, ০৪:৪৩ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় নবধারা পাঠাগারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী বইমেলার সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করেছে শহরের তানযীহুল উম্মাহ মডেল মাদরাসা ও তাযকীয়াতুল উম্মাহ গার্লস মাদরাসার শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ মে) ফুলবাড়ীয়া চত্বরে অনুষ্ঠিত বইমেলার দ্বিতীয় দিন বিকেলে সাংস্কৃতিক আয়োজনে শিক্ষার্থীরা ইসলামী সংগীত, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক পরিবেশনার মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। শিশু কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণে মেলার পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর।

প্রতিষ্ঠান দুটির পরিচালক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন জিহাদী এ আয়োজনের জন্য ফুলবাড়ীয়া নবধারা পাঠাগার কর্তৃপক্ষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

MH Press Advertisement

অনুষ্ঠানে শিক্ষার্থী অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীদের চমৎকার পরিবেশনের জন্য পুরস্কার প্রদান করে নবধারা পাঠাগার কর্তৃপক্ষ। পুরস্কার গ্রহণ করে প্রতিষ্ঠান গুলোর পরিচালক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন জিহাদী।

Fulbaria ITI Advertisement