ফুলবাড়ীয়ার দুই গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্ত করতে এমপির চিঠি

এমএইচ ডেস্ক
ময়মনসিংহের ফুলবাড়ীয়া থেকে মুক্তাগাছা এবং ফুলবাড়ীয়া থেকে আছিম হয়ে বগার বাজার সড়ক দুটির মান উন্নয়ন ও প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে গত ২ মার্চ ময়মনসিংহ ৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন পরিকল্পনা কমিশনে ডিও লেটার বা আধাসরকারি পত্র দেন। তাঁর এই আবেদনের প্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গত ১৬ এপ্রিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে নির্দেশ দেয় পরিকল্পনা কমিশন। সড়ক দুটি বর্তমানে মাত্র ১২ ফিট প্রশস্ত হওয়ায় ওই এলাকায় প্রতিনিয়ত যানজট ও দুর্ঘটনা ঘটছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে অঞ্চলের প্রায় ২০ লাখ মানুষের যাতায়াত ও কৃষিপণ্য পরিবহন অনেক সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।