Logo
শনিবার, ১৬ মে ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬
mhpress24.com
QR Code
খবরটি পড়তে স্ক্যান করুন

ফুলবাড়ীয়ার এ টু জেট বেস্ট ইলেকট্রনিক্সে শোরুম ভিজিটের রেফেল ড্র ও পুরস্কার প্রদান

এমএইচ ডেস্ক

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা শহরের এ টু জেট বেস্ট ইলেকট্রনিক্সে সকলের জন্য শোরুম ভিজিট এবং প্লেকার্ড নিয়ে ছবি পোস্ট করার রেফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) রাতে শহরের ডাকবাংলোর বিপরীতে শোরুমটিতে ড্র পরিচালনা করেন এ টু জেট বেস্ট ইলেকট্রনিক্সের পরিচালক আব্দুর রউফ মন্ডল।

এতে শোরুম ভিজিটের কাঙ্খিত পুরস্কার এলইডি টিভি বিজয়ী হন জোরবাড়িয়ার আলাল আহমেদ খান এবং প্লেকার্ড নিয়ে ছবি পোস্ট করার এলইডি টিভি বিজয়ী হন চকরাধাকানাইয়ের মোহাম্মদ শান্ত। এছাড়াও দুই পর্বে আরো ৯ জন করে ১৮ জনকে পুরস্কার প্রদান করে এ টু জেট বেস্ট ইলেকট্রনিক্স।

এ টু জেট বেস্ট ইলেকট্রনিক্সের পরিচালক আব্দুর রউফ মন্ডল বলেন, শোরুমটিতে চলছে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে স্পেশাল সব অফার। রয়েছে নগদ এমআরপি থেকে ২৫% এবং কিস্তিতে ১৫% পর্যন্ত মূল্যছাড়। এতে আরো রয়েছে টিভি বা ফ্রিজ কিনলেই লটারির মাধ্যমে মোটরসাইকেল বিজয়ী হওয়ার সুযোগ।