Logo
মঙ্গলবার, ১২ মে ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬
mhpress24.com
QR Code
খবরটি পড়তে স্ক্যান করুন

ফুলবাড়ীয়ায় প্রভাবশালীদের দখলে থাকা জমি বুঝিয়ে দিলেন আদালত

এমএইচ ডেস্ক

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা গ্রামে দীর্ঘদিন ধরে এলাকার প্রভাবশালী ব্যক্তিদের দখলে থাকা ৫ শতাংশ জমি প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ মে) বিকালে আদালতের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার ভুমি শেখ তাকী তাজওয়ার নিয়মানুযায়ী জমি পরিমাপ করে লাল নিশানাযুক্ত খুঁটি দিয়ে ভুক্তভোগী পরিবারকে জমির দখল বুঝিয়ে দেন।

জানাগেছে, প্রায় ১০ বছর আগে প্রভাব খাটিয়ে জমিটি প্রতিবেশী আবু বকর ছিদ্দিকরা তাদের দখলে নেয়। এঘটনা স্থানীয় ভাবে সুরাহা না হওয়ায় ২০২৫ সালে ফটিক ফকীরের ছেলে জোবেদ আলী ভূমি অপরাধ, প্রতিরোধ ও প্রতিকার আইনে দখল পুনঃরুদ্ধারের লক্ষ্যে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট আদালতে আবেদন করেন। পরে আদালত জমি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন।

সহকারী কমিশনার ভুমি শেখ তাকী তাজওয়ার বলেন, অতিরিক্ত ম্যাজিস্ট্রেটের নির্দেশে আবেদনকারীর অনূকুলে জমির দখল বুজিয়ে দেওয়া হয়েছে। এই নালীশী ভূমিতে কেউ প্রতিবন্ধকতা তৈরী করলে দুই বছরের কারাদন্ড বা অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে বলেও উপস্থিত লোকদের সম্মুখে ঘোষণা দেন তিনি।

এদিকে দীর্ঘ সময় পর জমি বুঝে পেয়ে আদালতের রায়ের প্রতি সন্তুষ্টু প্রকাশ করেন জমি পাওয়া জুবেদ আলী ও তার স্বজনেরা। এসময় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয়রা।