Logo
সোমবার, ৪ মে ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬
mhpress24.com
QR Code
খবরটি পড়তে স্ক্যান করুন

ফুলবাড়ীয়ায় ব্র্যাক সিডের আধুনিক উৎপাদন কৌশল ও অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা

মুরাদ হাসান

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ব্র্যাক সিডের আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগ এবং হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪মে) সকালে শহরের ফুড প্লেজার পার্টি সেন্টারে ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে এতে অংশগ্রহণ করে আঞ্চলিক ডিলার ও কৃষি উদ্যোক্তারা।

ব্র্যাক সিড মনোনীত উপজেলার ডিলার ও লিমা বীজ ভান্ডারের স্বত্বাধিকারী মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শাহনাজ পারভীন।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার সেলিম উর রহমান, জহিরুল ইসলাম, টেরিটোরির সেলস অফিসার শাহিনুর রহমান শাহিন ও রাকিব রায়হান মিঠু।

এসময় বক্তারা সঠিক বীজের গুনাগুন নিয়ে আলোচনা করেন। বলেন, এসব কর্মশালার মাধ্যমে কৃষকেরা পরিবেশবান্ধব কৃষি চর্চায় আগ্রহী হওয়ার পাশাপাশি প্রান্তিক পর্যায়ের চাষীরা সচেতন হবেন।

এছাড়াও কর্মশালায় উচ্চ ফলন ও ভালো বীজ এবং কৃষিতে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব এর উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়। পরে প্রায় অর্ধশতাধিক কৃষি উদ্যোক্তাদের আমন মৌসুমের জন্য উচ্চ ফলনশীল হাইব্রিড ধান ব্র্যাক দশ পুরস্কার স্বরূপ প্রদান করা হয়।