Logo
সোমবার, ৪ মে ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬
mhpress24.com
QR Code
খবরটি পড়তে স্ক্যান করুন

ফুলবাড়ীয়ার নতুন ইউএনওর সাথে রেজিলিয়েন্ট প্ল্যানেট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সাক্ষাৎ

এমএইচ ডেস্ক

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রেজিলিয়েন্ট প্ল্যানেট সোসাইটির স্বেচ্ছাসেবকবৃন্দ। সোমবার (৪ মে) বিকেলে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্বেচ্ছাসেবকবৃন্দ প্রশাসন ও তরুণ সমাজের সমন্বয়ে টেকসই, সচেতন এবং পরিবেশবান্ধব ফুলবাড়ীয়া গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রত্যাশা করেন।

পরে নতুন নির্বাহী কর্মকর্তাকে একটি বিশেষ শুভেচ্ছা স্মারক প্রদান করে সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শেখ তাকী তাজওয়ার।

রেজিলিয়েন্ট প্ল্যানেট সোসাইটির পক্ষে উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ সেক্রেটারি সাজিদুল ইসলাম, অতিরিক্ত ফিন্যান্স সেক্রেটারি মিজানুর রহমান, ইভেন্ট এন্ড প্ল্যানিং সেক্রেটারি আব্দুল মোমেন, কোর্ডিনেটর অব ফুলবাড়ীয়া সৈয়দ নোমান, সদস্য আবু জাফর এবং রোকনুজ্জামান।