Logo
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬
mhpress24.com
QR Code
খবরটি পড়তে স্ক্যান করুন

ফুলবাড়ীয়ার দেওখোলা থেকে নিখোঁজ বাক প্রতিবন্ধী শ্রমিক সিরাজুল ইসলাম, সন্ধান চায় সহকর্মীরা

এমএইচ ডেস্ক

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা এলাকার কুরবান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার কাজে আসছিলেন নান্দাইলের বাসিন্দা বাক প্রতিবন্ধী শ্রমিক সিরাজুল ইসলাম সহ আরো কয়েকজন। গত রবিবার (২৬ এপ্রিল) রাতে চা খাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে সিরাজুল ইসলামকে খুঁজে পাচ্ছে না সহকর্মীরা।
দেওখোলা এলাকার বাসিন্দা কাদের মিয়া জানান, নিখোঁজ শ্রমিক সিরাজুল ইসলাম স্পষ্ট করে কথা বলতে পারে না। শুধু অস্পষ্টভাবে নান্দাইল বলতে পারে। কেউ যদি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেছেন তিনি৷ 01331476271