Logo
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬
mhpress24.com
QR Code
খবরটি পড়তে স্ক্যান করুন

ফুলবাড়ীয়ায় নবাগত ইউএনও কে কৃষকদলের ফুলেল শুভেচ্ছা

মির্জা মোঃ মনজুরুল হক

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগকে উপজেলা কৃষক দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহবায়ক মীর আসির উদ্দিন শিখন, সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল, যুগ্ম আহবায়ক ফজলুল হক, ফুলবাড়ীয়া ইউনিয়ন কৃষকদলের আহবায়ক আব্দুল্লাহেল কাফি শিহাব, বালিয়ান ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মীর নূরুল আখের সোরহাব, কৃষকদল নেতা সিতুন সরকার, সাব্বির হোসেন ও মীর আলম প্রমুখ।

এসময় উপজেলায় সবুজায়নের বিপ্লব ঘটানোর লক্ষ্যে কৃষকদের সার্বিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি সফল করার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দরা। এতে নির্বাহী অফিসারও ফুলবাড়ীয়ার কৃষি খাতসহ সার্বিক উন্নয়নে সহযোগিতা চেয়ে এক পরিবারের সদস্য হিসেবে কাজ করার কথা ব্যক্ত করেন।