MH Press 24
Logo
আমাদের ফুলবাড়ীয়া

ফুলবাড়ীয়ায় নবাগত নির্বাহী কর্মকর্তাকে বিএনপির ফুলেল শুভেচ্ছা

এমএইচ ডেস্ক
প্রকাশ: ২৭ April ২০২৬, ০৬:০৫ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

সোমবার (২৭ এপ্রিল) উপজেলা বিএনপির আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুল আলম ফারুকের নেতৃত্বে একটি দল নবাগত ইউএনও শহীদুল ইসলাম সোহাগকে তার কার্যালয়ে এ শুভেচ্ছা জানায়। এ সময় ফুল দিয়ে তাকে বরণ করে নেন নেতাকর্মীরা।

শুভেচ্ছা বিনিময়কালে নেতারা নবাগত নির্বাহী কর্মকর্তার সফলতা কামনা করেন এবং উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তারা আশা প্রকাশ করেন, নতুন ইউএনওর নেতৃত্বে ফুলবাড়ীয়া উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সেবা আরো গতিশীল হবে।

MH Press Advertisement

এ সময় পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, শাহীনূর মল্লিক জীবন, জাকির হোসেন খান বাপ্পি, পৌর সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল সহ দলটির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Fulbaria ITI Advertisement