ফুলবাড়ীয়ায় গ্রামীণ উন্নয়ন ও পাকাকরণে বিশেষ বরাদ্দের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রীর কাছে কামরুল হাসান মিলন এমপির প্রশ্ন

এমএইচ ডেস্ক
রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে ফুলবাড়ীয়া আসনের এমপি অধ্যক্ষ কামরুল হাসান মিলন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে জানতে চান ফুলবাড়ীয়া উপজেলার গ্রামীণ উন্নয়ন ও পাকাকরণে আপনার বিশেষ পরিকল্পনা বা বিশেষ বরাদ্দ আছে কি?
জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এলজিইডির আওতায় বিশেষ বরাদ্দের কোন সংস্থান নেই। তবে এলজিইডি’র বিভিন্ন প্রকল্পের আওতায় বরাদ্দকৃত অর্থে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও কাঁচা সড়ক পাকাকরণ কাজ চলমান আছে। ফুলবাড়ীয়া উপজেলার অবশিষ্ট কাঁচা সড়কের গুরুত্ব ও অগ্রাধিকার বিবেচনা করে প্রয়োজনীয় অর্থের সংস্থান সাপেক্ষে পর্যায়ক্রমে পাকা করার পরিকল্পনা আছে।