Logo
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬
mhpress24.com
QR Code
খবরটি পড়তে স্ক্যান করুন

ময়মনসিংহ ফুলবাড়ীয়া সড়কে বিআরটিসি বাস চালু করার ব্যাপারে মন্ত্রীর কাছে কামরুল হাসান মিলন এমপির প্রশ্ন

এমএইচ ডেস্ক

রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে ফুলবাড়ীয়া আসনের এমপি অধ্যক্ষ কামরুল হাসান মিলন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর কাছে জানতে চান ময়মনসিংহ টু ফুলবাড়ীয়া সড়কে বিআরটিসি বাস চালু করার ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা?
জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বিআরটিসি বহরে নতুন বাস সংযোজন করা হলে জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে ময়মনসিংহ টু ফুলবাড়ীয়া রুটে বিআরটিসি বাস চালু করার বিষয়টি বিবেচনা করা হবে। উল্লেখ্য যে, বর্তমানে বিআরটিসি’তে যাত্রীবাহী বাসের সংকট চলছে। অধিকাংশ বাস পুরাতন ও আয়ুষ্কাল উত্তীর্ণ হওয়ায় কাঙ্খিত যাত্রীসেবা প্রদান করা সম্ভব হচ্ছে না। সর্বশেষ ২০১৯ সালের পর বিআরটিসি’তে কোনো নতুন বাস সংগ্রহ করা হয়নি।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) কর্তৃক ইডিসিএফ, দক্ষিণ কোরিয়ার অর্থায়নে বিআরটিসির জন্য সিএনজি একতলা এসি বাস সংগ্রহ” শীর্ষক প্রকল্পের আওতায় ৩৪০টি একতলা সিএনজি এসি বাস সংগ্রহ প্রক্রিয়াধীন রয়েছে। ইতোমধ্যে গত ০১ ডিসেম্বর, ২০২৫ তারিখে প্রকল্পের দরপত্র আহব্বান এবং ২৯ মার্চ, ২০২৬ তারিখে দরপত্র উন্মুক্তকরণ করা হয়। বর্তমানে দরপত্র মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করা হলে দেশের বিভিন্ন রুটে নতুন বাস সার্ভিস চালু করা সম্ভব হবে।