MH Press 24
Logo
আমাদের ফুলবাড়ীয়া

ফুলবাড়ীয়ায় ২৬৮ কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের জন্য প্রক্রিয়াধীন : কামরুল হাসান মিলন এমপি

এসএম আবু সাইদ
প্রকাশ: ২৬ April ২০২৬, ১২:৫৪ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে আইডি ভুক্ত সকল কাঁচা রাস্তা পাকাকরণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার কৈয়ারচালা এলাকায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা জানান। কামরুল হাসান মিলন বলেন, সবমিলিয়ে প্রায় ২ শত ৬৮ কিলোমিটার আইডি ভুক্ত কাঁচা রাস্তা পাকাকরণের জন্য বিভিন্ন প্রকল্পে সংযুক্ত করা হয়েছে। যা পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে। এসময় তিনি আশা প্রকাশ করেন, এসকল রাস্তা পাকাকরণ দৃশ্যমান হলে ফুলবাড়ীয়ায় একটি বৈপ্লবিক পরিবর্তন পরিলক্ষিত হবে। এজন্য সকলকে ধৈর্য ধারণ করে সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

MH Press Advertisement
Fulbaria ITI Advertisement