MH Press 24
Logo
আমাদের ফুলবাড়ীয়া

পুটিজানায় অনিয়মের অভিযোগে বন্ধ হওয়া সড়কের সেই গাইডওয়াল ভেঙে পুনরায় নির্মাণ করা হচ্ছে

এমএইচ ডেস্ক
প্রকাশ: ২৫ April ২০২৬, ০১:২৬ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের কদমতলা পীরগঞ্জ সড়কের গাইড ওয়াল নির্মাণে নিম্নমানের সামগ্রী এবং ব্যাপক অনিয়মের অভিযোগ তোলে কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে সড়কের বিড়ালশাখ এলাকায় এ ঘটনা ঘটলে বিষয়টি নজরে নেয় উপজেলা প্রকৌশল বিভাগ।

তারই প্রেক্ষিতে শনিবার (২৫ এপ্রিল) সকালে উপসহকারী প্রকৌশলী ইয়াসিন আলীর উপস্থিতিতে সড়কের নির্মাণাধীন গাইড ওয়াল ভেঙে পুনরায় সঠিকভাবে নির্মাণ কাজ শুরু হয়।

বিষয়টিকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলছেন, এখন সঠিকভাবে গাইড ওয়াল নির্মাণ হওয়ায় এলাকাবাসী উপকৃত হবে। পাশাপাশি তারা সকল উন্নয়নমূলক কাজ সঠিকভাবে সম্পাদনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা প্রত্যাশা করেন। উপজেলা প্রকৌশলী জোবায়ের হোসেন জানান, আমাদেরকে না জানিয়ে সংশ্লিষ্ট ঠিকাদার কাজটি শুরু করে এবং অনিয়ম পরিলক্ষিত হলে সে নির্মাণাধীন গাইড ওয়ালটি ভেঙে পুনরায় নির্মাণ করার নির্দেশ প্রদান করা হয়। ইতিমধ্যেই নির্মাণ কাজ শুরু করা হয়েছে।

MH Press Advertisement
Fulbaria ITI Advertisement