ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ১০ লেনে উন্নীত করার কোন পরিকল্পনা সরকারের রয়েছে কিনা মন্ত্রীর কাছে কামরুল হাসান মিলন এমপির প্রশ্ন

এমএইচ ডেস্ক
রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে ফুলবাড়ীয়া আসনের এমপি অধ্যক্ষ কামরুল হাসান মিলন উল্লেখ করেন, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক একটি ব্যস্ততম সড়ক। ময়মনসিংহ বিভাগের ৪টি জেলাসহ দেশের অন্যান্য জেলার অনেক পরিবহন অত্র মহাসড়ক দিয়া চলাচল করে। বর্তমানে মহাসড়কটি চারলেন আছে। এসময় তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর কাছে জানতে চান যান চলাচল সহজীকরণের জন্য মহাসড়কটি ১০ লেনে উন্নীত করিবার কোনো পরিকল্পনা আছে কিনা?
জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কটি একটি গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক। এই সড়কটি সার্ভিস লেনসহ ৮ লেনে উন্নীতকরণ করার প্রকল্প পিপিপি এর মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সে উদ্দেশ্যে উক্ত প্রকল্পের জন্য সম্ভাব্যতা যাচাই (Feasibility Study) চলমান রয়েছে।