Logo
শুক্রবার, ২২ মে ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬
mhpress24.com
QR Code
খবরটি পড়তে স্ক্যান করুন

ময়মনসিংহের ত্রিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএইচ ডেস্ক

শনিবার (২৩ মে) ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরে তিনি উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দলীয় সভায় অংশ নেবেন।

বৃহস্পতিবার (২১ মে) প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানান। সূত্র জানায়, শনিবার সকাল ৯টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হয়ে দুপুর ১২টায় ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নে ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দুপুর ২টায় ত্রিশাল নজরুল ডাক বাংলোতে সংক্ষিপ্ত বিরতি শেষে বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে যোগ দেবেন। একই সঙ্গে তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন তিনি।

বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে আয়োজিত ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। অনুষ্ঠান শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।