Logo
বুধবার, ১৩ মে ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬
mhpress24.com
QR Code
খবরটি পড়তে স্ক্যান করুন

মুক্তাগাছায় চুরির ঘটনায় দুইজন আটক, উদ্ধার ২১ লাখ টাকা

মোবাস্বির হোসাইন

ময়মনসিংহের মুক্তাগাছায় বসতঘরে চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় চুরি হওয়া টাকার একটি অংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, মুক্তাগাছা উপজেলার বিরাশি এলাকার এক ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ টাকা চুরির ঘটনায় থানায় মামলা দায়েরের পর অভিযান শুরু করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে দুইজনকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে আনুমানিক ২১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে এবং উদ্ধার হওয়া টাকা আদালতের নির্দেশনা অনুযায়ী ভুক্তভোগীর কাছে হস্তান্তর করা হবে।