বাকৃবিতে ‘আমার ফ্যাকাল্টিই সেরা’ শীর্ষক রম্য বিতর্ক

এমএইচ ডেস্ক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ‘বাউ সলিডারিটি সোসাইটি’ এর আয়োজনে রম্য বিতর্ক ও বৈশাখী সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ওই রম্য বিতর্ক উৎসবের আয়োজন করা হয়।