Logo
শনিবার, ৪ এপ্রিল ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬
mhpress24.com
QR Code
খবরটি পড়তে স্ক্যান করুন

সুস্থ ধারার সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

এমএইচ ডেস্ক

সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য সুস্থ ধারার সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে।

শনিবার (৪ এপ্রিল) ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন এবং ময়মনসিংহ বিভাগে সংস্কৃতির বিকাশে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, সংস্কৃতি শুধুমাত্র গান-বাজনার মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের চাল-চলন, পোশাক-আশাকসহ দৈনন্দিন জীবনযাত্রার প্রতিটি দিকই সংস্কৃতির অংশ। তিনি উল্লেখ করেন, বর্তমানে দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে এবং অনেক ক্ষেত্রেই তা দিশেহারা হয়ে পড়েছে। তার মতে, দেশের সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে হলে নতুন করে পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে হবে।

তিনি আরও বলেন, দেশে কিশোর গ্যাং ও মাদকাসক্তির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, যার প্রভাব রাজনৈতিক অঙ্গনেও পড়ছে। এসব সমস্যার সমাধানে সুস্থ সাংস্কৃতিক চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।