Logo
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬
mhpress24.com
QR Code
খবরটি পড়তে স্ক্যান করুন

মাইক্রোসফটের বিরুদ্ধে যুক্তরাজ্যে ২.৩ বিলিয়ন ডলারের ক্লাউড মামলা

এমএইচ ডেস্ক

যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের বিরুদ্ধে ১.৭ বিলিয়ন পাউন্ড (প্রায় ২.৩ বিলিয়ন মার্কিন ডলার) ক্ষতিপূরণ দাবিতে একটি ক্লাস অ্যাকশন মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি তার প্রভাবশালী অবস্থান ব্যবহার করে ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেছে।

লন্ডন থেকে এএফপি জানায়, ডিজিটাল মার্কেটস রেগুলেশন বিশেষজ্ঞ মারিয়া লুইসা স্টাসি প্রায় ৫৯ হাজার ব্রিটিশ ব্যবসা ও প্রতিষ্ঠানের পক্ষে এ মামলা করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, মাইক্রোসফট তাদের উইন্ডোজ সার্ভার সফটওয়্যার প্রতিদ্বন্দ্বী ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের অতিরিক্ত চার্জ করেছে।

স্টাসি বলেন, ‘বছরের পর বছর মাইক্রোসফটের এসব কার্যক্রম সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের ওপর বাস্তব আর্থিক প্রভাব ফেলেছে।’

যুক্তরাজ্যের প্রতিযোগিতা আপিল ট্রাইব্যুনাল মঙ্গলবার মামলাটি বিচার প্রক্রিয়ায় নেওয়ার অনুমতি দিয়েছে এবং জানিয়েছে, এতে ‘যৌক্তিকভাবে সফল হওয়ার সম্ভাবনা’
রয়েছে।

বিচারকদের মতে, অভিযোগে বলা হয়েছে মাইক্রোসফট পেইড সার্ভার অপারেটিং সিস্টেম বাজারে তার আধিপত্য ব্যবহার করে ক্লাউড সেবার বাজারে প্রতিযোগিতা ক্ষতিগ্রস্ত করেছে।

মামলা সফল হলে ক্ষতিপূরণ ১.৭ থেকে ২.১ বিলিয়ন পাউন্ড পর্যন্ত পৌঁছাতে পারে বলে দাবি করা হয়েছে।

মাইক্রোসফট জানিয়েছে, তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে এবং অভিযোগগুলোরও বিরোধিতা করছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, আদালতের এই সিদ্ধান্ত চূড়ান্ত নয়।

এদিকে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক সংস্থাগুলোও ক্লাউড বাজারে মাইক্রোসফটের সফটওয়্যার লাইসেন্সিং কার্যক্রম নিয়ে তদন্ত করছে।