MH Press 24
Logo
আমাদের ফুলবাড়ীয়া

ফুলবাড়ীয়ায় ফ্রিজের শোভাযাত্রা

এমএইচ ডেস্ক
প্রকাশ: ২১ May ২০২৬, ০৪:৪৫ পিএম
কপি হয়েছে!

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ব্যতিক্রমী প্রচারণায় নেমেছে শহরের এ টু জেট বেস্ট ইলেকট্রনিক্স। এ উপলক্ষে ফ্রিজের র্যালির আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

বুধবার (২০ মে) দিনব্যাপী সাজসজ্জায় সজ্জিত ফ্রিজ বহনকারী গাড়িবহর উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ঈদ উপলক্ষে বিশেষ ছাড়, সহজ কিস্তি সুবিধা এবং আকর্ষণীয় অফারের প্রচারণা চালানো হয়। র্যালির অগ্রভাগে প্রদর্শন করা হয় আকর্ষণীয় মোটরসাইকেল। যা উক্ত প্রতিষ্ঠান থেকে ফ্রিজ বা এলইডি টিভি কিনলেই লটারির মাধ্যমে পাওয়া যাবে বলে জানা গেছে।

এ টু জেট বেস্ট ইলেকট্রনিক্সের পরিচালক আব্দুর রউফ মন্ডল বলেন, বিশ্ববিখ্যাত ফ্রিজ নির্মাতা প্রতিষ্ঠান হাইসেন্সের ফ্রিজ এখন ফুলবাড়ীয়াতেই পাওয়া যাচ্ছে। এ বিষয়টি জানানোর জন্যেই এ র্যালির আয়োজন করা হয়েছে।

MH Press Advertisement
Fulbaria ITI Advertisement