MH Press 24
Logo
আমাদের ফুলবাড়ীয়া

ফুলবাড়ীয়ায় তিন দিনব্যাপী বইমেলার শুভ উদ্বোধন

এমএইচ ডেস্ক
প্রকাশ: ২১ May ২০২৬, ০১:১৬ পিএম
কপি হয়েছে!

বইপ্রেমী, শিক্ষার্থী ও সংস্কৃতিমনা মানুষের অংশগ্রহণে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় তিনদিনব্যাপী বইমেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) শহরের চত্বরে ফুলবাড়ীয়া নবধারা পাঠাগারের উদ্বোধন উপলক্ষে এ মেলা শুরু হয়। সকালে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুলবাড়ীয়া আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন।

পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে স্টল পরিদর্শন করেন তিনি। এতে বিভিন্ন বই এবং ফুলবাড়ীয়ার ঐতিহ্যকে তুলে ধরে স্টল প্রদর্শন করেন মেলায় অংশ গ্রহণকারীরা।

MH Press Advertisement

এতে অংশ নিয়ে শিক্ষার্থীরা জানান, বইমেলা তাদের নতুন বই সম্পর্কে জানার সুযোগ করে দিয়েছে। চিন্তাশীল সমাজ গঠনে এ মেলা ভূমিকা রাখবে।

বর্তমান সময়ে প্রযুক্তির অতিমাত্রায় আসক্তি থেকে মানুষদের বইমুখি করতেই এ আয়োজন করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা।

এতে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, বিনয়ী সমাজ তৈরী করতে হলে পাঠাগারের বিকল্প নেই। এসকল পাঠাগারের মাধ্যমে সমাজের হিংসা, বিদ্বেষ এবং সন্ত্রাস হ্রাস পাবে। এসময় তিনি উদ্যোক্তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদার, বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন সহ অন্যান্যরা।

জানা গেছে, তিনদিনব্যাপী মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি সহ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন আয়োজন রয়েছে। মেলা আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছে ফুলবাড়ীয়ার মিনি শিল্প কারখানা গোল্ডেন মার্ট ইন্ডাস্ট্রির রোজ গোল্ড এবং রোজ গোল্ড অটো এন্ড ব্যাটারি হাউজ।

Fulbaria ITI Advertisement