MH Press 24
Logo
আমাদের ফুলবাড়ীয়া

ফুলবাড়ীয়ার সোয়াইত বিলপাড়ে মা’দক ও স’ন্ত্রাসের বিরুদ্ধে প্রীতি ফুটবল খেলা

মুবারক হোসাইন
প্রকাশ: ১৫ May ২০২৬, ০১:৫৭ এএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সোয়াইতপুর পূর্ব পাড়ায় তরুণ এবং যুবসমাজকে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতার লক্ষ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সোয়াইত বিলপাড়ে এ খেলার আয়োজন করে স্থানীয় পরিবেশ রক্ষা সংগঠন। এতে অংশ গ্রহণ করে লাল ফুটবল একাদশ এবং নীল ফুটবল একাদশ।

এর আগে দুদলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন অতিথিবৃন্দরা।

MH Press Advertisement

পরিবেশ রক্ষা সংগঠনের সভাপতি হযরত আলী সিকদারের সভাপতিত্বে এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উবায়দুল ইসলাম রুবেল। আয়োজনের সার্বিক তত্বাবধানে ছিলেন পরিবেশ রক্ষা সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক প্রবাসী হামিদুল ইসলাম মন্ডল এবং কামরুজ্জামান তারা।

তারা বলেন, এলাকার তরুণ সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে সতর্ক করতে এ আয়োজন। এছাড়াও অত্র সংগঠনটি সমাজের সার্বিক অপরাধ দমনে সতর্কতামূলক ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক আমছর আলী মন্ডল, মিজানুর রহমান মিলন, শাহজাহান ইসলাম, আব্দুল কাদের, সাইফুল ইসলাম, লাল মিয়া এবং ওমর আলী সিকদার সহ পরিবেশ রক্ষা সংগঠনের সদস্যরা।

Fulbaria ITI Advertisement