MH Press 24
Logo
সাফল্য

আমেরিকার বার এসোসিয়েশন এবিএ’র স্ট্যান্ডার্ড সদস্য পদ লাভ করেছেন ফুলবাড়ীয়ার মাহমুদুল হাসান স্বরন

এমএইচ ডেস্ক
প্রকাশ: ১৩ May ২০২৬, ০৮:০২ পিএম
কপি হয়েছে!

আন্তর্জাতিক গোল্ড স্যান্ডার্ড স্বেচ্ছাসেবী সংগঠন আমেরিকান বার এসোসিয়েশন এবিএ’র স্ট্যান্ডার্ড সদস্যপদ লাভ করেছেন ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার মাহমুদুল হাসান স্বরন।

গত ২৪ মার্চ অনলাইন আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই শেষে ১০ মে তিনি এবিএ’র স্যান্ডার্ড সদস্যপদ লাভ করেন। বিষয়টি এবিএ’র সিনিয়র রিপ্রেজেনটেটিভ ডিলিসা সিআপশ স্বাক্ষরিত অফিসিয়াল মেইলে নিশ্চিত হওয়া গেছে। তার সদস্য নং ০৬৪১৭১৮৯। এছাড়াও তিনি এবিএ’র সেন্টার ফর কন্টিনিউয়িং লিগ্যাল এডুকেশন ডিরেক্টর জিনা রোর্স লিমান্ডট স্বাক্ষরিত বিচার বিভাগীয় নীতিশাস্ত্র এবং আইনের শাসন কোর্স সমাপ্তির সনদ প্রাপ্ত হন।

জানা গেছে, মাহমুদুল হাসান স্বরন উপজেলার চৌদার এলাকার মৃত মোফাজ্জল হোসেনের সন্তান এবং রাজধানীর সেন্ট্রাল ল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থী।

MH Press Advertisement
Fulbaria ITI Advertisement