MH Press 24
Logo
আমাদের ফুলবাড়ীয়া

বর্ষাকাল সামনে রেখে ফুলবাড়ীয়ায় সড়ক সংস্কার কাজ শুরু

এমএইচ ডেস্ক
প্রকাশ: ১০ May ২০২৬, ০৭:২৯ পিএম
কপি হয়েছে!

আগামী বর্ষাকাল সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারের সড়ক সংস্কার কাজ শুরু করেছে উপজেলা স্থানীয় সরকার বিভাগ।

রবিবার (১০ মে) সকালে ফুলবাড়ীয়া বৈলর সড়কের আন্ধারিয়াপাড়া বাজারের রাস্তার খানাখন্দে ইট বালু ফেলে সংস্কার কাজ শুরু করা হয়। এসময় কাজের সার্বিক দিক পর্যবেক্ষণ করেন জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন।

স্থানীয়রা বলছেন, রাস্তায় খানাখন্দ থাকার কারণে বর্ষাকালে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যানবাহন চলতে পারে না। এ সংস্কারের ফলে পথচারীরা উপকৃত হবে।

MH Press Advertisement

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন বাদল বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় সড়কের সংস্কার কাজ শুরু করা হয়েছে। উপজেলা প্রকৌশলী জোবায়ের হোসেন বলেন, জনগণের দুর্ভোগ লাগবে এছাড়াও উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক রক্ষণাবেক্ষণে প্রস্তাব করা হয়েছে।

জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, বর্ষার জন্য আপাতত প্রতিটি ইউনিয়নে এ সংস্কার কাজ চলবে। এছাড়াও উপজেলার রাস্তাগুলো পর্যায়ক্রমে পাকাকরণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজী, স্বেচ্ছাসেবী সংগঠক এসএম আবু সাঈদ, শিক্ষার্থী তাহসিনুল আবরার লিছান ও ইবনে কাসির তারেক সহ অন্যান্যরা।

Fulbaria ITI Advertisement