MH Press 24
Logo
আমাদের ফুলবাড়ীয়া

ফুলবাড়ীয়ায় সুপ্রীম সীড কোম্পানির হাইব্রিড হীরা-১৫ ধানের মাঠ প্রদর্শনী

এমএইচ ডেস্ক
প্রকাশ: ৬ May ২০২৬, ০২:২৭ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সুপ্রীম সীড কোম্পানি লিমিটেডের হাইব্রিড হীরা ধানের মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫মে) বিকেলে উপজেলার রাধাকানাই চৌরঙ্গীপাড় খলিল মন্ডল বাড়ী জামে মসজিদ সংলগ্ন মাঠে কোম্পানিটির হীরা ১৫ জাতের ধানের ক্ষেত পরিদর্শন করেন সুপ্রীম সীড কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তারা। পরিদর্শনে তারা ধান চাষী ও উপস্থিত এলাকাবাসীর সাথে তাদের হীরা ১৫ ধানের গুনাগুন নিয়ে কথা বলেন।

চাষি মোহাম্মদ জাবাইদুল ইসলাম বলেন, এ জাতের ধানের ফলন অন্য ধানের থেকে ভালো, চাষে খরচ কম এবং রোগ বালাই কম হয়।

MH Press Advertisement

হীরা ১৫ ধানের বীজ বিক্রেতা ও ফুলবাড়ীয়া লিমা বীজ বিক্রয় কেন্দ্রের সত্বাধিকারী রফিকুল ইসলাম বলেন, এ কোম্পানির বীজ সাধারণত অন্যান্য কোম্পানির বীজ থেকে উন্নত এবং বিক্রির পরে কোন ধরনের অভিযোগ পাওয়া যায়নি।

সুপ্রীম সীড কোম্পানি লিমিটেডের বকশীগঞ্জ নাগরপুর অঞ্চলের জোনাল ম্যানেজার কৃষিবিদ আব্দুল করিম ও শম্ভুগঞ্জের রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ ইমদাদুল হক বলেন, এই ধান চিকন এবং ফলনশীল। হাইব্রিড হীরা ১৫ ধানের আবাদে চাষিরা লাভবান হবেন। তারা বলেন, এতে ভাত দেশী ধানের ভাতের মতো সুস্বাদু এবং অন্যান্য হাইব্রিডের থেকে ফলন বেশি।

পরে স্থানীয়দের অংশগ্রহণে আয়োজিত এক সেমিনারে কোম্পানিটির বীজের মান ও এর সুফল নিয়ে আলোচনা করেন প্রতিনিধিরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব দিদারুল ইসলাম তারু, উপস্থিত ছিলেন আন্ধারিয়াপাড়া কেন্দ্রীয় মারকাজ মসজিদের ইমাম মাহবুবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন নান্দাইল উপজেলার টেরিটরি ম্যানেজার গোলাম মোর্শেদ ও আরিফুল ইসলাম। পরে ধান চাষীদের লটারির মাধ্যমে ছাতা পুরস্কার প্রদান করে সুপ্রীম সীড কোম্পানি লিমিটেড।

Fulbaria ITI Advertisement