MH Press 24
Logo
অপরাধ

মুক্তাগাছায় স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ

মোবাস্বির হোসাইন
প্রকাশ: ১ May ২০২৬, ০৯:০২ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের মুক্তাগাছায় সিয়াম (১৫) নামে এক স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ মে) ভোর ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সিয়াম।

এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পদুরবাড়ি হাই স্কুল মাঠে এ ঘটনা ঘটে।নিহত সিয়াম একই উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। সে স্থানীয় মানকোন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানান, মুক্তাগাছার পদুরবাড়ি হাই স্কুল মাঠে বৈশাখী মেলা চলছিল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্ধুদের সঙ্গে মেলায় যায় সিয়াম।
এ সময় কথাবার্তার একপর্যায়ে বন্ধুদের দুই গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে সিয়ামকে একা পেয়ে এলোপাতাড়ি মারধরের একপর্যায়ে মাথায় বাঁশ ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ভোর ৪টার দিকে সিয়াম মারা যায়।
মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন। হত্যায় জড়িতদের গ্রেপ্তার করা হবে।

MH Press Advertisement
Fulbaria ITI Advertisement