MH Press 24
Logo
আমাদের ফুলবাড়ীয়া

ফুলবাড়ীয়ার আল ইখওয়ান ইসলামিক সংঘের সভাপতি মনোয়ার এবং সাধারণ সম্পাদক তাওহীদ

এমএইচ ডেস্ক
প্রকাশ: ৩০ April ২০২৬, ০৫:৪০ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌর এলাকার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আল ইখওয়ান ইসলামিক সংঘের নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মোঃ মনোয়ার এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ইকরামুল হক তাওহীদ।

সম্প্রতি তাদের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। এছাড়াও নতুন এই কমিটিতে সহ সভাপতি মো আব্দুর রহমান, সহ সাধারণ সম্পাদক ইকরাম আহমেদ অনিক, সাংগঠনিক সম্পাদক তাওহীদ হাসান, সহ সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম এলিন, দপ্তর সম্পাদক তাহমিম হাসান নিরভ, প্রচার সম্পাদক রিয়াদ হাসান, কোষাধ্যক্ষ জাকিরুল ইসলাম, ধর্ম সম্পাদক আকরাম আহমেদ, মিডিয়া সম্পাদক কামরুল হাসান এবং শ্রম বিষয়ক সম্পাদক জুবাইর সরকার। এছাড়াও আল ইখওয়ান ইসলামিক সংঘের ২৫ জন সদস্য রয়েছেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক ইকরামুল হক বলেন, ২০২৫ সালে প্রতিষ্ঠিত আল ইখওয়ান ইসলামিক সংঘ সমাজে সেবামুলক কাজ করে যাচ্ছে এবং ইসলামের আলোকে তরুণ সমাজকে উদ্ভুদ্ধ করার ব্যাপারে ভূমিকা রাখছে।

MH Press Advertisement
Fulbaria ITI Advertisement