MH Press 24
Logo
আমাদের ফুলবাড়ীয়া

সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে পুষ্টির কোনো বিকল্প নেই : জাতীয় পুষ্টি সপ্তাহে কামরুল হাসান এমপি

এমএইচ ডেস্ক
প্রকাশ: ২৩ April ২০২৬, ১১:২৭ পিএম
কপি হয়েছে!

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ শিরোনামে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উৎযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ফুলবাড়ীয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বাস্তবায়নে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাসানুল হোসেন।

MH Press Advertisement

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন। বক্তব্যে তিনি বলেন, সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে পুষ্টির কোনো বিকল্প নেই। বিশেষ করে গর্ভবতী নারী, শিশুসহ সব বয়সী মানুষের জন্য সুষম খাদ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীনূর মল্লিক জীবন, জামায়াতের সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক ও ওয়ার্ল্ড ভিশন ফুলবাড়ীয়া এপির মেনেজার নম্রতা হাউই।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ইসরাত বারী ইশি এবং তাসনিম বিনতে আনোয়ার।

এসময় বক্তারা পুষ্টির গুরুত্ব, অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধ এবং মা ও শিশুর সুষম খাদ্য গ্রহণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

পরে ফুলবাড়ীয়া এপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী স্টল পরিদর্শন করেন জাতীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ অন্যান্য অতিথিবৃন্দরা।

Fulbaria ITI Advertisement