MH Press 24
Logo
কুশমাইল

আইএসইউ-তে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে যোগ দিলেন তৌহিদুজ্জামান

এমএইচ ডেস্ক
প্রকাশ: ২ April ২০২৬, ১২:৩৩ পিএম
কপি হয়েছে!

দেশের স্বনামধন্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অ্যাডমিশন অ্যান্ড ইনফরমেশন) পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন মোঃ তৌহিদুজ্জামান। কারিগরি শিক্ষার প্রসার, তরুণদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে দীর্ঘদিন ধরে নিরলস কাজ করে আসা এক পরিচিত মুখ তিনি।

তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণের পাশাপাশি দেশের প্রায় প্রতিটি জেলায় ভ্রমণ করেছেন তিনি। পরিদর্শন করেছেন কয়েকটি দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ও।

কাজের স্বীকৃতিস্বরূপ তিনি দেশে-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছেন। কারিগরি শিক্ষায় বিশেষ অবদানের জন্য অর্জন করেছেন সম্মানজনক ‘শাহীনা রব স্মৃতি পদক’। এর আগে ভারতের অন্ধ্রপ্রদেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘আদিত্য একাডেমি’ তাঁকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করে।

MH Press Advertisement

নতুন কর্মস্থলে যোগদানের খবরে তাঁর নিজ এলাকাসহ পরিচিত মহলে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। তাঁর বন্ধুবান্ধব, সুধীজন ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন। নতুন কর্মস্থলে নিজের দায়িত্ব ও কর্তব্যের কথা স্মরণ করে মোঃ তৌহিদুজ্জামান সকলের কাছে আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। তিনি প্রত্যাশা করেন, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বিশ্ববিদ্যালয় এবং দেশের শিক্ষা খাতে তিনি এক ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন।

Fulbaria ITI Advertisement