MH Press 24
Logo
আমাদের ফুলবাড়ীয়া

ফুলবাড়ীয়ায় ওয়াকওয়ে নির্মাণের বিষয়টি সংসদে উত্থাপন

এমএইচ ডেস্ক
প্রকাশ: ১৭ April ২০২৬, ০৩:২৭ এএম
কপি হয়েছে!

জাতীয় সংসদ অধিবেশনে নদীভাঙন রোধে জরুরি পদক্ষেপের দাবি জানিয়েছেন ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ফুলবাড়ীয়ার নদীভাঙন পরিস্থিতি তুলে ধরে পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। প্রস্তাবিত নোটিশে তিনি বলেন, ফুলবাড়ীয়া শহরটি আখালিয়া নদী তীরবর্তী হওয়ায় আবাসিক এলাকাগুলো বর্তমানে মা’রাত্মক ভাঙন ঝুঁকির মুখে রয়েছে। এতে করে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও সম্পদের ওপর ক্রমবর্ধমান হুমকি তৈরি হচ্ছে। তিনি আরো উল্লেখ করেন, শহরের আমতলী ব্রীজ থেকে ভালুকজান ব্রীজ পর্যন্ত এলাকায় একটি টেকসই শহর রক্ষা বাঁধ নির্মাণ এখন সময়ের দাবি। একই সঙ্গে নদীর তীর সংরক্ষণ এবং নাগরিকদের জন্য একটি আধুনিক ওয়াকওয়ে নির্মাণের প্রস্তাবও উপস্থাপন করেন অধ্যক্ষ কামরুল হাসান মিলন।

Fulbaria ITI Advertisement