MH Press 24
Logo
ময়মনসিংহ

৪ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল

এমএইচ ডেস্ক
প্রকাশ: ১৬ April ২০২৬, ০৬:২০ এএম
কপি হয়েছে!

বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকার কাছে ঝড়ের কারণে একটি বড় গাছ উপড়ে গিয়ে সরাসরি রেললাইনের ওপর পড়ে, ফলে ওই পথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এ সময় ময়মনসিংহগামী ‘যমুনা এক্সপ্রেস’ ট্রেনটি ঘটনাস্থলের কাছাকাছি আটকে পড়ে। এতে যাত্রীদের সাময়িক ভোগান্তিতে পড়তে হয়।

ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ও বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পাওয়ার পর রাত প্রায় ১০টার দিকে উদ্ধারকাজ শুরু হয়।

MH Press Advertisement
Fulbaria ITI Advertisement