Logo
মঙ্গলবার, ২৬ মে ২০২৬
সোমবার, ২ নভেম্বর ২০২৬
mhpress24.com
QR Code
খবরটি পড়তে স্ক্যান করুন

কাশিমপুরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী ছাত্রদল নেতা মনজুরুল হক আরিফ

মোবাস্বির হোসাইন

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৯নং কাশিমপুর ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুক্তাগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সম্ভাব্য ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মনজুরুল হক আরিফ।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, সাম্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সমাজে সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে মনজুরুল হক আরিফ দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিশেষ করে তরুণ সমাজকে সংগঠিত করে একটি আধুনিক, সুন্দর ও জনবান্ধব সমাজ গঠনের লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন।

স্থানীয়দের মতে, ছাত্ররাজনীতির পাশাপাশি সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখছেন তিনি। মাদক, সন্ত্রাস ও অপরাধবিরোধী বিভিন্ন প্রচারণা এবং তরুণদের নিয়ে জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের মাধ্যমে এলাকায় ইতোমধ্যে ইতিবাচক সাড়া ফেলেছেন।

মনজুরুল হক আরিফ বলেন, “কথায় নয়, কাজেই হবে পরিচয়। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণের সহযোগিতা ও সমর্থন থাকলে উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন সম্ভব।”

আসন্ন ৯নং কাশিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন। স্থানীয়দের প্রত্যাশা, তরুণ নেতৃত্বের মাধ্যমে এলাকায় উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।