MH Press 24
Logo
অপরাধ

ফুলবাড়ীয়ায় স্বাস্থ্য সেবা মেডিকেল সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৫৫ হাজার

এমএইচ ডেস্ক
প্রকাশ: ১০ May ২০২৬, ০৭:৩৬ পিএম
কপি হয়েছে!

রবিবার (১০ মে) ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা সদরের হাসপাতাল সড়কে অবস্থিত স্বাস্থ্য সেবা মেডিকেল সেন্টারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় যথাযথ ডিগ্রি বা নিবন্ধন না থাকা সত্ত্বেও প্যাথলজিক্যাল ল্যাবে কয়েকদিন ধরে রোগীদের রোগ নির্ণয়ের পরীক্ষা নমুনা সংগ্রহ করার দায়ে ও মেয়াদোর্ত্তীণ লাইসেন্স ব্যবহার করে প্রতিষ্ঠান পরিচালনা করায় ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার।

MH Press Advertisement
Fulbaria ITI Advertisement